সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে যানজট কমাতে একসঙ্গে কাজ করবে চসিক ও ট্রাফিক বিভাগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের যানজট কমাতে করণীয় নির্ধারণ করে প্রস্তাবনা দেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ। আর এর ভিত্তিতে নগরীর সড়ক ব্যবস্থাকে ঢেলে সাজাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রোববার (১ অক্টোবর) নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে চট্টগ্রামের ট্র্যাফিক ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় চট্টগ্রামের ট্র্যাফিক ব্যবস্থাপনা, পে-পার্কিং, ব্যাটারি চালিত রিকশা ও সড়কে অপরাধ নিরসনের বিষয়ে আলোচনা হয়।
এসময় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের যানজট নিরসনে ট্র্যাফিক বিভাগ প্রস্তাবনা নিয়ে এসেছে। সে প্রস্তাবনার আলোকে একসঙ্গে কাজ করলে চট্টগ্রামের যানজট কমানো সম্ভব। বর্তমানে পার্কিং সংকটের কারণে যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থেকে শহরে যানজট বাড়াচ্ছে। এ কারণে আমি নগরে পে-পার্কিং চালু করতে চাই। এছাড়া, ব্যাটারি চালিত রিকশা বর্তমানে সড়ক দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে।
পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিনিধি দলটি জানায়, দ্রুততম সময়ে একটি প্রস্তাবনা তৈরি করে চসিকের সঙ্গে আলোচনায় বসবে তারা। নগরে অনেক বড় মার্কেট ও বিশাল স্থাপনায় পর্যাপ্ত পার্কিং না থাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এজন্য পার্কিং কোথায় হবে সেটি নির্ধারণ করা প্রয়োজন। এছাড়া নগরের যেসব সড়কে ঘাটতি আছে সেখানে আলোকায়ন করতে হবে। প্রয়োজনে ফ্লাইওভার ও প্রয়োজনীয় সড়কে ইলুমিনেটিং কালার ব্যবহার করতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, উপ-কমিশনার (ডিসি) ট্রাফিক দক্ষিণ এন এম নাসিরুদ্দিন, ডিসি ট্র্যাফিক উত্তর মো. জয়নুল আবেদীন, ডিসি ট্রাফিক (পশ্চিম) মো. তারেক আহমেদ, ডিসি ট্রাফিক বন্দর মো. মোস্তাফিজুর রহমান ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...