সোমবার, ২৫ মে ২০২৬

প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ষীয়ান সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য, যায়যায়দিনের ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী আর নেই।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজারে একটি অনুষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে তিনি সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

পৃথক বিবৃতিতে চট্টগ্রামের প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মেয়র তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই বিভাগের সব খবর

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে...

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার। আজ রাতেই মিনায় যাবেন হাজীরা। সোমবার (৮ জিলহজ) ভোর থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হাজীদের...

ঈদুল আযহার ছুটি শুরু আগামীকাল

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের ছুটি...

সর্বশেষ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি...

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার। আজ রাতেই মিনায় যাবেন...

ঈদুল আযহার ছুটি শুরু আগামীকাল

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা সাত দিনের...

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি...

রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার...

বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের...