রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাত স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাতটি স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার সকালে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এরপর সবগুলো স্কুলে পরিদর্শন করে উন্নয়ন কাজের উদ্বোধনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভবনা সম্পর্কে অবগত হন মেয়র রেজাউল করিম চৌধুরী এবং শিক্ষা উপমন্ত্রী নওফেল।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের মোট ১৪ কোটি ৩৯ লাখ টাকার এ উন্নয়ন কার্যক্রমের মধ্যে আছে রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং চরচাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ৬-তলা ভিত বিশিষ্ট ১-তলা একাডেমিক ভবন নির্মাণ, কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাথরঘাটা মেনকা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬-তলা ভিত বিশিষ্ট ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, লামাবাজার এ এ এস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং ভুলুয়ার দিঘী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮-তলা ভিত বিশিষ্ট ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ এবং অর্পণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২য়, ৩য় ও ৪র্থ তলার ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজ।
অনুষ্ঠানে মেয়র রেজাউল বলেন, আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে মনোযোগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশের একমাত্র সিটি কর্পোরেশন হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। তিনি বলেন, আগামীর প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জাতি অগ্রসর হবে।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিক্ষাকে প্রধান খাত ধরে এগিয়ে যাচ্ছে সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সলিমুল্যাহ বাচ্চু, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালালুদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...