শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

বিদেশে নেওয়ার কথা বলে প্রথমে জিম্মি করা হয় পাসপোর্ট। পরে বিভিন্নজনের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। এমনই এক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতের নাম ফরিদুল আলম শিকদারকে (৬০)। তিনি কক্সবাজারের পেকুয়ার হাজীরঘোনা এলাকার আহমেদ শিকদারের ছেলে।

র‌্যাব জানায়, মেসার্স আকবর ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, জর্ডানে জরুরিভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া হচ্ছে বলে লিফলেট বিতরণ করে। পরে গার্মেন্টস কর্মীরা লিফলেট দেখে তাদের সঙ্গে যোগাযোগ করে।

চক্রটি ভুক্তভোগীদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া মেডিকেল পরীক্ষা করে। এরপর তাদের পাসপোর্ট জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। একপর্যায়ে এজেন্সিটি ভুক্তভোগীদের বিদেশ প্রেরণ না করে তাদের অফিস বন্ধ করে দেয়। সহজে যাতে খুঁজে না পায়, সেজন্য চক্রটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে। এ নিয়ে ভুক্তভোগীরা চট্টগ্রাম র‍্যাবের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে প্রতারক চক্রটিকে গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। একপর্যায়ে গত রবিবার চক্রের মূলহোতা ফরিদুল আলমকে গ্রেপ্তার করা হয়। সহযোগীদের নিয়ে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে ২২ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...