শনিবার, ১৩ জুন ২০২৬

বাজারে এল আইফোন ১৫

- Advertisement -
Single page 1st Paragraph

বহু অপেক্ষার পর অ্যাপেলপ্রেমীদের জন্য বাজারে এল আইফোন ১৫। শুক্রবার চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে আগ্রহী ক্রেতারা লম্বা লাইনে দাঁড়িয়ে নতুন মডেলের আইফোন হাতে পেয়েছেন। এতদিন ওয়েবসাইটে অর্ডার ও প্রি-অর্ডার সুবিধা থাকলেও শুক্রবার থেকে দোকানে এসেছে আইফোন।

বিশ্লেষকরা জানান, আইফোন ১৫’র প্রি-অর্ডার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বিশেষত, আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেলের উচ্চ চাহিদা দেখা গেছে। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রি-অর্ডার দেয়া প্রো মডেলের ডিভাইসগুলো ভোক্তার হাতে পৌঁছাতে অক্টোবরের শেষভাগ বা নভেম্বরের মধ্য পর্যন্ত লেগে যেতে পারে।

এমন সময়ে নতুন আইফোন বাজারে এসেছে যখন টানা ৩ প্রান্তিক ধরে অ্যাপলের বিক্রি কমেছে। সর্বশেষ প্রান্তিকে অ্যাপলের রাজস্ব ছিল ৩৯ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা এর আগের বছরের তুলনায় প্রায় ২ শতাংশ কম।

বিশ্লেষক ওয়েডবুশের প্রাক্কলন মতে, ৪ বছরেরও বেশি সময় ধরে ২৫০ মিলিয়ন আইফোন ব্যবহারকারী তাদের পুরনো ডিভাইস পরিবর্তন করেননি। নতুন ফোনে প্রসেসর ও ক্যামেরার উন্নয়ন এবং মোবাইল অপারেটরদের দেয়া ছাড়ে এ বছর অনেকেই নতুন ডিভাইস কিনবেন বলে মত দিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক বাজারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন প্রো ১৫ ম্যাক্সের দাম যথাক্রমে ৭৯৯, ৮৯৯, ১ হাজার ৯৯ ও ১ হাজার ১৯৯ ডলার।

সর্বশেষ আইফোনে তুলনায় উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসেছে। প্রো ও প্রো ম্যাক্সে টাইটানিয়ামের নির্মিত কেসিং যোগ করা হয়েছে। যার ফলে ফোনগুলো আগের তুলনায় আরও হালকা ও পাতলা হয়েছে।

৪৮ মেগাপিক্সেলের একটি মূল ক্যামেরা যোগ হয়েছে আইফোন ১৫র সব মডেলে। এতে রয়েছে বড় আকারের সেন্সর। শুধু প্রো ম্যাক্সে মডেলে যোগ করা হয়েছে ৫ এক্স অপটিকাল জুম ক্যামেরার জন্য নতুন টেলিফোটো লেন্স। প্রো মডেলের ডিজাইনও আগের তুলনায় কিছুটা ভিন্ন। নতুন ফিচারগুলোর জন্য আইফোনে যুক্ত করা হয়েছে আলট্রা-ওয়াইডব্যান্ড চিপ।

আইফোন ১৫ সাদা, কালো, গোলাপি, সবুজ ও হলুদ রঙে পাওয়া যাচ্ছে। আইফোন ১৫’র স্ক্রিন ৬ দশমিক ১ ইঞ্চি আর প্রোর স্ক্রিনের উচ্চতা ৬ দশমিক ৭ ইঞ্চি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে লাইটনিং পোর্টের বদলে অ্যান্ড্রয়েড ফোনের সুপরিচিত ইউএসবি-সি চার্জিং ব্যবস্থা। এখন অ্যাপলের ভোক্তারা একই ইউএসবি-সি চার্জার দিয়ে আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার চার্জ দিতে পারবেন।

এক বছরের কম সময় আগে ইউরোপীয় ইউনিয়ন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেই, এই অঞ্চলে বিক্রির জন্য বাজারে আসা সব স্মার্টফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, পোর্টেবল স্পিকার ও অন্যান্য ছোট ডিভাইসে ২০২৪ সাল নাগাদ ইউএসবি-সি চার্জিং সুবিধাযুক্ত করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ডিভাইস কিনলেও ভোক্তারা যাতে একই চার্জার দিয়ে সবগুলো চার্জ দিতে পারেন, সেটা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেই ইইউ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...