রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চবিতে এবার বিজয় ও সিএফসি গ্রুপের সংঘর্ষ, আহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিয়ন্ত্রণহীন ছাত্রলীগের সংঘর্ষে উত্তাল রয়েছে ক্যাম্পাস। সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের সংঘর্ষের পর এবার বিজয় ও সিএফসি গ্রুপের সংঘর্ষ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে আহত হয়েছে ২ জন। বিবদমান গ্রুপ দুটিই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। বিজয়ের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ ইলিয়াস হোসাইন ও সিএফসির রব হলের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি রেজাউল হক রুবেল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিএফসি ও বিজয় গ্রুপ দুটি মুখোমুখি অবস্থান করছে সমাজবিজ্ঞান ঝুপড়ি এলাকায়। তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত রয়েছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে আলিফ নামে বিজয়ের এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে সিএফসির নেতাকর্মীরা। আহত শিক্ষার্থী অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের। তাকে বর্তমনে চবি মেডিকেলে সেবা দেয়া হচ্ছে।

এছাড়া আজ রবিবার দুপুর ১২টায় বোটানিক্যাল গার্ডেন এলাকায় সমাজতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তুষার নামে এক বিজয় কর্মীকে মারধর করে সিএফসি। এসব ঘটনায় উত্তপ্ত রয়েছে ক্যাম্পাস। যেকোনো কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে।

প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশসহ আছি। আমরা তদেরকে বুঝাচ্ছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...