সোমবার, ৬ জুলাই ২০২৬

ঘুষ আনতে গিয়ে কুমিল্লার দুদক কর্মকর্তা চট্টগ্রামে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ঘুষ আনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারী।

তার নাম কামরুল হুদা। দুদকের চট্টগ্রাম কার্যালয় ও পুলিশ নিশ্চিত করেছে, তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কুমিল্লায় কর্মরত। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলায়।

গত রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে আটক করে পুলিশ।

তবে রাতভর নাটকীয়তার পরে পুলিশ তাকে গ্রেপ্তারের কথা জানায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘স্থানীয় গয়না ব্যবসায়ী পরিমল ধরের অভিযোগ পেয়ে পুলিশ কামরুল হুদাকে পাঁচলাইশ এলাকার জামান রেস্তোরাঁ থেকে আটক করে। পরিমল বাদী হয়ে মামলা করেছেন। বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

পাঁচলাইশ থানা পুলিশ সূত্র জানায়, কামরুল হুদাকে আটকের খবর পেয়ে সেখানে উপস্থিত হন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা। সেখানে পুলিশ ও দুদক কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের এক দুদক কর্মকর্তা বলেন, ‘আমরা গিয়ে তাকে শনাক্ত করেছি। তবে ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না।’

পুলিশ সূত্র জানায়, কিছু দিন আগে চট্টগ্রাম নগরীর গয়না ব্যবসায়ী পরিমল ধরকে দুদক কর্মকর্তা কামরুল হুদা জানান তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। এটি সমাধান করতে হলে ২০ লাখ টাকা দিতে হবে।

শনিবার রাতে কামরুল হুদার সঙ্গে দেখা করতে জামান রেস্তোরাঁয় যান পরিমল ধর। তিনি আগেই পুলিশকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। পরিমল দেখা করতে যাওয়ার পরে পুলিশ কামরুলকে হাতে নাতে আটক করে, জানায় সূত্র

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...