রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় এক রোগীর মৃত্যু এবং নতুন করে ১৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জামাল নামে ৪৮ বছর বয়সের এ পুরুষ রোগী ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত সীতাকু- উপজেলার শীতলপুর এলাকার জামালকে ২১ সেপ্টেম্বর বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। তিনি ডেঙ্গুর এনএস-১ ভ্যােিয়ন্টে আক্রান্ত হয়েছিলেন এবং ডেঙ্গু ফিভার শকে মৃত্যুবরণ করেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে ১৯ জন ও গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হলো।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৩৫ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৭ জন। সরকারি হাসপাতালের ৫৮ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৬, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১০, জেনারেল হাসপাতালে ১৭, সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রামে ৪, বিভাগীয় পুলিশ হাসপাতালে ৫ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জনকে ভর্তি করানো হয়। ফলে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭০৮ জনে। এদের ৪ হাজার ৯৭২ জন সরকারি হাসপাতালে এবং ৩ হাজার ৭৩৬ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২৩৩ জন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...