রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চবি ২টি হলে তল্লাশি অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ৫

- Advertisement -
Single page 1st Paragraph

ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়েছে প্রক্টরিয়াল বডি। তল্লাশিতে দুটি হল থেকে রামদা, রড, পাইপসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় শাহ আমানত হল থেকে পাঁচ বহিরাগতকে আটক করা হয়। তবে আটকদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাত ১০টা থেকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ অভিযান। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন। এদিকে এ সংঘর্ষের পর এদিন রাত ১০ টার দিকে প্রক্টরিয়াল বডির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি অভিযান চালায় পুলিশ।

জানা গেছে, চবির শাহ আমানত হলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা খবির সাদাফের নেতৃত্বাধীন গ্রুপ সিএফসি এবং শাহ জালাল হলে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী সিক্সটি নাইন গ্রুপের আধিপত্য রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অভিযান চালিয়েছি। এ পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। আর হল থেকে কিছু লোহার রড, ক্রিকেট খেলার স্ট্যাম্প ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি এখন শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তল্লাশি অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সহকারী ভূমি কমিশনার আবু রায়হান, চট্টগ্রামের ক্রাইম শাখার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রক্টর ড. নূরুল আজিম সিকদার ও প্রক্টরিয়াল বডির সদস্যগণ।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...