মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণ সর্বোত্তম সেবা পাবে : পেয়ারুল

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে জেলা পরিষদে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সেবার পুরস্কার প্রদান সম্প্রতি অনুুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা তৃণমূল মানুষের শাসন নিশ্চিত করে। স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমেই শহরের সকল নাগরিক সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এ কারণে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন,স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণ সর্বোত্তম সেবা পাবে। তিনি আরো বলেন,সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সভায় শ্রেষ্ঠ সেবার জন্য পুরস্কার পান জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন মো. দিদারুল আলম, প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, আবুল কাশেম চিশতী, আ ম ম দিলশাদ, বোরহান উদ্দিন মো. এমরান, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, দেবব্রত দাশ, এইচ এম আলী আবরাহা, সুরাইয়া বেগম, ফারহানা আফরিন জিনিয়া, মোস্তফা রাহিলা চৌধুরী, রওশন আরা রত্না প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...