বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

তিন কোটি টাকার লটারি জিতল সৌদি প্রবাসী শাহিন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের শাহিন চাকরির সুবাদে বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকেন। সৌদি প্রবাসী এই বাংলাদেশি লটারি জিতে রাতারাতি বনে গেছেন কোটিপতি। ৩১ বছর বয়সী শাহিন একটি বেসরকারি ঠিকাদারী সংস্থার জন্য কাজ করেন। প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে আরব আমিরাতের লটারি সম্পর্কে জানতে পারেন তিনি। এর পর থেকেই মাহজুজ লটারিতে অংশ নিচ্ছেন।

লটারি জয়ের ইমেইল পাওয়ার পর প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না শাহিন। আশ্চর্যজনক খবরটি যাচাই করার জন্য তিনি তার মাহজুজ অ্যাকাউন্টে লগ ইন করেন। সেখানে তিনি ১ মিলিয়ন আমিরাতি দিরহামের (দুই কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার বেশি) বিশাল অংক দেখতে পান।

শাহিন বলেন, আমি লটারি বিজয়ী হয়েছি বুঝতে পেরে একেবারে হতবাক এবং বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে বিশাল অংকের অর্থ দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এবারই প্রথম আমি নিজের অ্যাকাউন্টে এতগুলো শূন্য দেখেছি। এত বিশাল অংকের অর্থ জয় আমাকে অবিশ্বাস্য রকমের কৃতজ্ঞ করে তুলেছে।

এই খবর তিনি বাংলাদেশে থাকা পরিবারের কাছে তাৎক্ষণিক পৌঁছে দেন। জীবন বদলে দেওয়া এই লটারি জয়ের কথা শুনে পরিবারের সদস্যরাও আনন্দিত।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...