বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

মালয়েশিয়ায় এক্সপ্রেস বাস দুর্ঘটনায় কামাল হোসেন (৪১) নামে প্রবাসী বাংলাদেশিসহ তিন জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি নির্মাণ শ্রমিক ছিলেন। বুধবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশি নিহতের খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মালয়েশিয়া প্রবাসী আহমাদুল কবির। তিনি জানান, যাত্রীবাহী এক্সপ্রেস বাসটি মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। দুর্ঘটনায় বাসটির চালক আব আজিজ দাউদ (৬৩) এবং অপর বাস যাত্রী মোহাম্মদ সিউকরি মাত নূর (৫৫) নিহত হয়েছেন।

নিহত তিন জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাত জন। আহতদের কুয়ালা লিপিস ও গুয়ামুসাং হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কুয়ালালামপুরগামী ডবলডেকার এক্সপ্রেস বাসটি ১৮ জন যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিন জন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...