সোমবার, ৬ জুলাই ২০২৬

মাদ্রাসাছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চকবাজারে মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার আসামির নাম রিদুয়ানুল হক (৩২)। তিনি চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার বদিউল আলমের ছেলে। গত সোমবার কক্সবাজারের চকরিয়া থানার বমুবিলছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গত ১৩ মার্চ নগরীর মেহেদীবাগে একটি মাদ্রাসার টয়লেট থেকে শাবিব শাইয়ান (১১) নামে হেফজ বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আত্মহত্যা বলে দাবি করলেও পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তে শরীরের বিভিন্ন অংশে আঘাতের প্রমাণ পাওয়া যায় এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের আলামতও পাওয়া যায়। এ ঘটনায় ১৬ মার্চ নিহতের বাবা মশিউর রহমান চৌধুরী বাদী হয়ে চকবাজার থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত দুই আসামিকে আটক করা হলেও হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি পলাতক ছিল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, প্রায় সাত মাস আগে মাদ্রাসাছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মূলত ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়ার চরণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশকিছু তথ্য দিয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চকবাজার থানায় পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...