শনিবার, ১৩ জুন ২০২৬

নারীবিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তানজিম

- Advertisement -
Single page 1st Paragraph

অভিষেকের সপ্তাহ না পেরোতেই সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন তানজিম হাসান সাকিব। অতীতে নিজের ফেসবুক পাতায় করা কর্মজীবি নারীবিদ্বেষী পোস্ট ভাইরাল হয়েছিল অভিষেকের পরের দিন। এরপর থেকেই তিনি ছিলেন তোপের মুখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছিল গতকাল সোমবার। তার পরদিন বোর্ড জানিয়েছে, সাকিব তার কাজের জন্য ক্ষমা চেয়েছেন বিসিবির কাছে। ভবিষ্যতে এমন কিছুর পুনরাবৃত্তির না করার জন্য বোর্ড তাকে সতর্কও করে দিয়েছে।

অভিষেকের পরই তার পুরোনো পোস্ট ভাইরাল হয়। সেখানে তিনি লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’ এরও আগে তিনি তার ফেসবুকে লিখেছিলেন, ‘ভার্সিটির ফ্রি-মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

সে বিষয়টি খতিয়ে দেখবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। আজ মঙ্গলবার তিনি জানান তারা তানজিমের সঙ্গে আলাপ হয়েছে বিসিবির। তিনি বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ড থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছে এই ব্যাপারে। তাকে আমরা এই ব্যাপারটা অবগত করেছিলাম।’

ব্যক্তিগত জীবনে তানজিম সাকিব ‘নারীবিদ্বেষী’ নন, বিসিবিকে জানিয়েছেন তিনি নিজেই। জালাল ইউনুস বলেন, ‘তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশে পোস্ট দেয়নি, সে যে পোস্ট দিয়েছে সে মনে করে নিজের থেকে দিয়েছে কিন্তু উদ্দেশ করে পোস্ট দেওয়া হয়নি। এটা দিয়ে কারো মনে আঘাত লাগলে সে সেজন্য দুঃখিত। একটা কথা এসেছে নারীর ব্যাপারে। নারীর ব্যাপারে যে পোস্ট ছিল। সে বলেছে এটার দায় দায়িত্ব নিচ্ছি, আসলে আমি নারী বিদ্বেষী নই। সে বলেছে তার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না।’

তাকে নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন বিসিবি কর্তা। তার কথা, ‘আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও শঙ্কিত। তারাও দুঃখিত। যেহেতু সামনে বিশ্বকাপ আছে, যেহেতু সে তরুণ ছেলে। আমরা মনিটর করব। যদি কিছু থাকে আমরা তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিব।’

পরিশেষে, তানজিম সাকিব বিসিবির কাছে এ বিষয়ে ক্ষমাও চেয়েছেন বলে জানিয়েছেন জালাল, ‘সে যা দিয়েছে নিজে থেকে দিয়েছে পোস্টগুলো। ক্ষমা আমাদের কাছে চেয়েছে। তার সঙ্গে আমারা আলাপ আলোচনা করব। জাতীয় দলের কোড অব কন্ডাক্টে ব্যাপার আছে, এসব তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে।’

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...