বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দধি, কেক ও বিস্কুট বাজারজাত করার দায়ে নগরীর কোতোয়ালী থানাধীন মোমিন রোডের মিঠাই আউট লেটকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বিএসটিআই চট্টগ্রাম অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মোমিন রোডস্থ ডিসি হিল এলাকার মিঠাই নামক প্রতিষ্ঠান দধি, কেক, বিস্কুট পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করেনি। সনদ ছাড়া এসব পণ্য বিপণনের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং দুই ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, বিএসটিআই চট্টগ্রাম অফিসের কর্মকর্তা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান এবং সাগর কর্মকার।

