সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল অক্টোবরে

- Advertisement -
Single page 1st Paragraph

রেল লাইনের বেশিরভাগ নির্মাণ কাজ শেষ হওয়ায় আগামী মাসে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রুটে পরীক্ষামূলক ভাবে ট্রেন চলাচল শুরু হবে।
প্রকল্প পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, “নির্ধারিত সময়ের সাত মাস আগে আগামী ১৫ অক্টোবর চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রুটে পরীক্ষামূলক ভাবে চালানোর জন্য পটিয়া রেলস্টেশনে একটি ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।”
তিনি বলেন, প্রকল্পের ৮৯ শতাংশের বেশি নির্মাণ কাজ শেষ হয়েছে এবং বাকি কাজ আগামী ৬ মাসের মধ্যে শেষ হবে।
মফিজুর রহমান বলেন, এ পর্যন্ত ৩৯টি বড় সেতু, ২৪২টি কালভার্টের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ১০০ কিলোমিটার রেলপথের মধ্যে ৯৫ কিলোমিটার স্থাপনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।
এছাড়া, সাঙ্গু, মাতামুহুরী ও বাঁখালী নদীর ওপর তিনটি বড় সেতুসহ ৪৩টি ছোট সেতু, ২০১টি কালভার্ট ও ১৪৪টি লেভেল ক্রসিং নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
নয়টির মধ্যে ছয়টি রেলস্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে এবং আরও দুই-তিনটি স্টেশন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। বাকি স্টেশনগুলোর কাজ এখন পুরোদমে চলছে।
১০০ কিলোমিটার রুটে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজরা, ঈদগাও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও গুনদুমসহ মোট নয়টি স্টেশন থাকবে।
এই স্টেশনগুলোতে শতভাগ কম্পিউটার-ভিত্তিক ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম এবং একটি সম্পূর্ণ ডিজিটালাইজড টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক থাকবে।
তিনি আরো বলেন, নতুন রেললাইনটি বন্দর নগরী থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত দ্রুত ও নির্বিঘেœ ট্রেন চলাচল নিশ্চিত করবে।
১৮ হাজার ৩৪ কোটি টাকার প্রকল্প ব্যয়ের মধ্যে মোট ৬ হাজার ৩৪ কোটি টাকা দেশীয় উৎস থেকে মেটানো হচ্ছে এবং এশীয় উন্নয়ন ব্যাংক ১২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে। দুটি চীনা প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের এপ্রিলে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কক্সবাজারে ঝিনুকের আদলে একটি আইকনিক রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে যেখানে আন্তর্জাতিক মানের সব সুবিধা পাওয়া যাবে।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...