সোমবার, ২৯ জুন ২০২৬

ডলুর ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ও ভাঙন পরিদর্শনে পাউবোর প্রকৌশলী

- Advertisement -
Single page 1st Paragraph

সাতকানিয়ায় নলুয়ার পূর্ব গাটিয়াডেঙ্গা ডলু নদীর ক্ষতিগ্রস্থ বেডিবাঁধ ও বিভিন্ন স্থানে ভাঙন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ডলু নদী ও হাঙ্গর খালের ভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান তিনি। স্থানীয়রা ভাঙনের কবলে পড়ে তাদের দুর্দশার বর্ণনা দেন।
পরিদর্শনে সাথে ছিলেন সাংবাদিক মিজানুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী অপু দেব, উপ সহকারী প্রকৌশলী ধীমান চৌধুরী।
স্থানীয়রা জানান, ডলু নদীর ভাঙনে হাঙ্গরমুখ বাজারের ইবাদতখানা ও অসংখ্য দোকান বিলীন হয়ে গেছে। অনেকেই বাড়িভিটি ও ফসলী জমি হরিয়েছেন। এ অবস্থায় স্থানীয় শিল্পপতি কেএসআরএমের কর্ণধার মোহাম্মদ শাহজাহান এগিয়ে আসেন দুই দশক আগে। তখন তিনি কয়েক কোটি টাকা ব্যয়ে ব্যক্তিগত উদ্যোগে ডলু নদীর বিশাল এলাকাজুড়ে বেড়িবাঁধ নির্মাণ করে অসংখ্য মানুষের বসত বাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজার রক্ষা করেন। কিন্তু সম্প্রতি সেই বেড়িবাঁধের নীচের মাটি সরে গেছে। বেড়িবাঁধের কোথাও কোথাও দেখা দিয়েছে ধস। এ অবস্থায় বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ধসে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। ১৮ নং দক্ষিণ গাটিয়া ডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এখন ভাঙনের মুখে। তাই স্থানীয়দের জোর দাবী বাঁধের ক্ষতিগ্রস্থ অংশ মেরামতের। ভাঙনরোধে দ্রুত উদ্যোগ নেওয়ার। তা না হলে অনেকেই পূর্বপুরুষের ভিটাবাড়ি হারিয়ে গৃহহারা হয়ে পড়বেন বলেও জানান পরিদর্শনে আসা প্রকৌশলীদের।
নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা এ সময় বলেন, ডলু নদীর ভাঙন রোধ করা সম্ভব হবে না যদি অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালি তোলা বন্ধ না হয়। এজন্য এলাকাবাসীর সচেতনতা সবচেয়ে জরুরি। কারণ বাইরের কেউ এসে এখানে বালি তোলেন না। যে বা যারা তোলছে তারা নিশ্চয় স্থানীয়। সুতরাং বাইরের কারো পক্ষে তাদের প্রতিরোধ করাও অসম্ভব। তাই এগিয়ে আসতে হবে স্থানীয়দের। তাদের প্রতিহত করা গেলে ভাঙনের ব্যাপকতা কমবে। রক্ষা পাবে বাপ দাদার ভিটামাটি। কাজ করা যাবে ভাঙনরোধে; এবং তা হবে টেকসই। না হয় ভাঙনরোধে কাজ করা আর না করা একই কথা। এসব অসাধু বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে প্রতিহত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন নির্বাহী প্রকৌশলী।
তিনি আরও বলেন, ব্যস্থতার মাঝেও সাংবাদিক ভাইয়ের অনুরোধ রক্ষা করার জন্য আমি হঠাৎ এই এলাকা পরিদর্শনে এসেছি। এসে দেখে গেলাম ভাঙনের প্রকৃত অবস্থা। যা আমাদের করণীয় নির্ধারণে সহায়ক হবে। তিনি ভাঙনরোধে টেকসই ও বাস্তবসম্মত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয়দের।
এ সময় স্থানীয়দের মধ্যে ছিলেন সমাজসেবক আবদুল শুক্কুর, আজিজুর রহমান বাচা, আওয়ামী লীগ নেতা আবদুল নবী, আবদুল আজীজ, যুবলীগ নেতা আবু জাফর, শাকিল আহমেদ, মোরশেদুল আলম, মামুনুল ইসলাম, সেলিম উদ্দিন, আবু ছৈয়দ, জাবেদ, জাহেদ, সাইফু প্রমুখ|

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...