সোমবার, ৬ জুলাই ২০২৬

‘চিরায়ত সাহিত্য রচনার জন্য শিশুসাহিত্যিকদের নিরলস পরিশ্রম করতে হবে’

- Advertisement -
Single page 1st Paragraph

‌স্বকাল শিশুসাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য আসর ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক-সাংবাদিক ও কবি রাশেদ রউফ। অতিথি ছিলেন ভারত থেকে আগত সাহিত্যিক কবি রফিক-উল ইসলাম ও শিশুসাহিত্যিক অবশেষ দাস।

দুই অতিথি বলেন, চট্টগ্রাম অপূর্ব এক পরিচ্ছন্ন শহর। এ শহরের মতো এখানকার সাহিত্যও সুন্দর ও চমৎকার। এখানে যে সাহিত্যচর্চা হয় তা পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের আগ্রহের বিষয় হয়ে যায়। চট্টগ্রামসহ বাংলাদেশের সাহিত্য বিশেষ করে শিশুসাহিত্য অনেক অনেক সমৃদ্ধ। শিশুদের মনোরঞ্জনে, মানসগঠনে শিশুসাহিত্যের ভূমিকা অনস্বীকার্য। এ জন্য শিশুসাহিত্যিকদের বড়োদের লেখকদের চেয়ে বেশি সচেতন ও সতর্ক হতে হয়। পঠন-পাঠনেও জোর দিতে হয়। সমকালীন বিষয়-পরিবেশ আত্মস্থ করে লেখকদের এগিয়ে যেতে হয়। চিরায়ত সাহিত্য রচনার জন্য বর্তমান শিশুসাহিত্যিকদের নিরলস পরিশ্রম করতে হবে।

আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক নাসের রহমান, কবি জিন্নাহ চৌধুরী। পঠিত লেখার উপর মিঠেকড়া আলোচনা করেন শিশুসাহিত্যিক আজিজ রাহমান। স্বাগত বক্তব্য দেন গল্পকার ইফতেখার মারুফ। কবি আবুল কালাম বেলালের কিশোরকাব্য ‘সাতসকালের পাখি’র উপর আলোচনা করেন শিশুসাহিত্যিক ইসমাইল জসীম। সাহিত্য আসরে স্বরচিত ছড়াগান পরিবেশন করেন সংগীত শিল্পী অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। দুই অতিথির জীবনকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন প্রাবন্ধিক-গীতিকার, অধ্যাপক বাসুদেব খাস্তগীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বকালের পরিচালক কবি ও শিশুসাহিত্যিক অরুণ শীল।

সাহিত্য আসরে কথামালা, গল্প-ছড়া-কবিতা পাঠে অংশ নেন সর্বকবি ও ছড়াকার সিতাংশু কর, মিজানুর রহমান শামীম, আনোয়ারুল হক নূরী, আবুল কালাম বেলাল, নিশাত হাসিনা শিরিন, অপু বড়ুয়া, শামীম ফাতেমা মুন্নী, আখতারুল ইসলাম, লিটন কুমার চৌধুরী, সোহেল মাহরুফ, প্রদ্যোত কুমার বড়ুয়া, রহমান রনি, সুবর্ণা দাশ মুনমুন, শিপ্রা দাশ, নূর নাহার নিপা, সোমা মুৎসুদ্দী, লিপি বড়ুয়া, সালাম সৌরভ, রাসু বড়ুয়া, কানিজ ফাতেমা, শিরিন আফরোজ, বনশ্রী বড়ুয়া, জোনাকী দত্ত, আনোয়ারুল করিম, তসলিম খাঁ, নান্টু বড়ুয়া, শেলীনা আকতার খানম, গৌতম কানুনগো, খালেছা খানম, অনার্য আমিন, স্মরণিকা চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকা, রায়হানা হাসিব, পরেশ কান্তি বিশ্বাস, কানিজ ফাতেমা লিমা, জাহানারা মুন্নী, অভিলাষ মাহমুদ, এম কামালউদ্দিন, নিজাম মুহাম্মদ, আবিদ হান্নান, আবৃত্তি মুৎসুদ্দী, প্রতিমা দাশ, শ্রাবন্তি বড়ুয়া, পুষ্পিতা সেন প্রমুখ।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...