শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আবারো একসঙ্গে অভিনয়ে রাজ-পরী

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তাদের ব্যক্তিগত জীবনে চর্চার যেন শেষ নেই। ব্যক্তিগত কারণেই বার বার বিতর্কে জড়িয়েছে তাদের নাম। ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে তাদের দেখেছেন দর্শক। শোনা যাচ্ছে বহুদিন পর আবার নাকি ক্যামেরার সামনে একসঙ্গে দেখা যাবে তাদের।
গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী। চলতি মাসেই শুরু হবে শুটিং। পরীমণি অভিনীত শেষ ছবি ‘পাফ ড্যাডি’ মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। এতে পরীর সঙ্গে রয়েছেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজল প্রমুখ। এই ‘মায়া’ নামক ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পরীমণিকে। তার বিপরীতে অভিনয় করবেন কে?
এ প্রসঙ্গে সঠিক ভাবে কিছু বলতে না চাইলেও, সূত্রের মাধ্যমে জানা যায় প্রাথমিক ভাবে নাকি তারা রাজকেই পরীমণির বিপরীতে ভেবেছেন। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে বিস্তারিত জানা যাবে।
রাজ-পরীকে বড় পর্দায় তাদের দেখার অপেক্ষায় দর্শক। অনেকেই ভেবেছিলেন আর একসঙ্গে অভিনয় করবেন না তারা। কিন্তু তেমনটা হচ্ছে না, সব ঝামেলা মিটিয়ে আবারও নাকি একসঙ্গে সিনেমা করছেন রাজ -পরী। সন্তান হওয়ার জন্য বেশ অনেক দিন নতুন সিনেমা করেননি নায়িকা।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...