সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়ন ও হীরক জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়ন ও হীরক জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

তাঁর তত্ত্বাবধানে কমিটির সদস্যরা প্রণয়ন করবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস।
এছাড়া ব্যবস্থাপনা কমিটির সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের হীরক জয়ন্তী (৬০ বছর পূর্তি) উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে নেয়া হবে নানা উদ্যোগ।

১৩ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, মো. আইয়ুব আলী, মঞ্জুরুল আলম মঞ্জু।

সভায় বার্ষিক আনন্দ সম্মিলন ও পিকনিক, জাতীয় পর্যায়ের সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্বের সাথে ‘চট্টগ্রামের ক্রীড়া: অতীত ও বর্তমান’ শীর্ষক মতবিনিময়সহ আরও নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...