সোমবার, ৬ জুলাই ২০২৬

এক দু:খীনি মায়ের পাশে আলীকদম সেনাবাহিনীর ৩১ বীর

- Advertisement -
Single page 1st Paragraph

চাঁন মিয়া। বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম বাজার পাড়ার বাসিন্দা। গত ৭ বছর আগে হঠাৎ স্ত্রী রোকেয়া বেগম সহ দুই ছেলে ও দুই মেয়ে রেখে তিনি মারা যান তিনি। এরপর বড় মেয়ে এবং দুই ছেলেও বিয়ে করে পৃথক হয়ে যান স্ত্রী রোকেয়া বেগমের কাছ থেকে। ছোট মেয়ের সঙ্গে একার সংসারে জীবনযুদ্ধ শুরু করেন বিধবা রোকেয়া বেগম। মানুষের বাড়ি বাড়ি কাজ করে রোকেয়া বেগমের সামান্য উপার্জনে কোন মতে জীবিকা নির্বাহ করে চলছিল। এরই মধ্যে পাখি আক্তার বিয়ের উপর্যুক্ত হয়ে পড়েন। অভাবে জর্জরিত সংসারে ছোট মেয়ে পাখি আকতার (১৯) এর বিয়ে দেওয়া নিয়ে হিমসিম খাচ্ছিলেন দু:খী মা’টি। তার পক্ষে এই বিয়ের খরচ বহন করা ছিল একেবারেই অসম্ভব। এ করুণ অবস্থার খবর পেয়ে তাৎক্ষনিক দু:খীনির পাশে দাঁড়ান আলীকদম সেনাবাহিনীর ৩১ বীর। এ বীরের জোন কমান্ডার লে. কর্ণেল মো. সাব্বির হাসান পিএসসি’র আন্তরিকতায় ১৫ সেপ্টেম্বর শুক্রবার দু:খী রোকেয়া বেগমের মেয়ে পাখি আকতার এর বিয়ের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে ১০০ জন বর পক্ষের খাবার এর আয়োজন ও সার্বিক বাবস্থাপনায় সমন্বয় সাধন করা হয়। এছাড়াও কনের জন্য স্বর্ণের কানের দূল এবং প্রয়োজনীয় দৈনন্দিন ব্যাবহারিক দ্রব্যসামগ্রী প্রদান করেন জোন কমান্ডার লে.কর্ণেল মো. সাব্বির হাসান পিএসপি।
আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দু:খীনি রোকেয়া বেগম বলেন, জোন কমান্ডার মহোদয় সার্বিক সহযোগিতা না করলে, হয়ত এত খরচ করে মেয়েকে দিতে পারতাম না। আমি ও আমার পরিবার জোন কমান্ডারের নিকট চির ঋণী হয়ে গেলাম।
এদিকে মহৎ এ কাজের ভূয়শী প্রশংসা করে আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম জানায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ পাহাড়ে বসবাসকারীদের কল্যাণে কাজ করে চলেছেন। একজন দু:খী মায়ের মেয়ের বিয়ের আয়োজনের মধ্য দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন জোন কমান্ডার মহোদয়।
এ বিষয়ে সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্ণেল মো. সাব্বির হাসান পিএসসি জানান, ভবিষ্যতেও একইভাবে লামা ও আলীকদম উপজেলার দুস্থ এবং অসহায় পরিবারের পাশে থাকবে আলীকদম সেনাবাহিনী।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...