বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

‘নির্বাচিত ছড়া’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা

গোফরান উদ্দীন টিটুর ছড়া বৈচিত্র্যময় ও অভিনব

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি আয়োজিত প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, গোফরান উদ্দীন টিটু ছড়াসাহিত্যে ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি স্বাচ্ছন্দ, বৈচিত্র্যময় ও অভিনব। তাঁর ‘নির্বাচিত ছড়া’ গ্রন্থে তিনি সেরা ছড়াগুলো অন্তর্ভুক্ত করেছেন। সমস্ত ছড়াগুলোতে নিজের সামর্থ্যকে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। শিশুর প্রতি দরদ, প্রয়াতদের প্রতি শ্রদ্ধা ও প্রকৃতির প্রতি অনুরাগ ইত্যাদি বিষয় চমৎকারভাবে ফুটে উঠেছে লেখাগুলোতে। তাঁর গ্রন্থটি আমাদের বাংলাদেশের ছড়াসাহিত্যের প্রকাশনায় অনন্য সংযোজন।

শুক্রবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রফেসর রীতা দত্ত, শিক্ষাবিদ বিমল কান্তি বড়ুয়া, কবি–ছড়াসাহিত্যিক সনজীব বড়ুয়া ও কবি–গীতিকার জসিম উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন, একাডেমির পরিচালক জাহাঙ্গীর মিঞা।প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম একাডেমির পরিচালক দীপক বড়ুয়া, গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, সংগঠক এস এম আবদুল আজিজ, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, লেখক এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গল্পকার ফারজানা রহমান শিমু, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি রেহেনা চৌধুরী, অধ্যাপক বিচিত্রা সেন, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, শিশুসাহিত্যিক আকাশ আহমেদ, লেখক গৌতম কানুনগো, অধ্যাপক পিংকু দাশ, কবি রেহেনা মাহমুদ, গল্পকার শিপ্রা দাশ, কবি মর্জিনা আখতার, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, কবি প্রদ্যোত কুমার বড়ুয়া, কবি হেলাল চৌধুরী, শিশুসাহিত্যিক সাংবাদিক ইসমাইল জসীম, কবি সিমলা চৌধুরী, কবি স্মরণিকা চৌধুরী, সাহিত্যিক অরূপ পালিত, কবি অরূপ কুমার বড়ুয়া, শিক্ষক নীহারেন্দু বড়ুয়া, শিশুসাহিত্যিক সুবর্ণা দাশ মুনমুন, কানিজ ফাতেমা লিমা, তানজিনা রাহী, জেবারুত সাফিনা, শিশুসাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার প্রমুখ।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...