নগরীতে বিভিন্ন সাইনবোর্ড বাংলায় না লিখে ইংরেজিতে লেখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার জিইসি ও কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। জরিমানাকৃত ৪ ব্যবসা প্রতিষ্ঠান হল, জিইসি মোড়স্থ ফ্লেভার্রস প্রিমিয়ার সুইটস (৫ হাজার টাকা), জেন্টেল পার্ক (২ হাজার টাকা), আহেলি রেস্টুরেন্ট (২ হাজার টাকা) ও সিজল (২ হাজার টাকা)।
অন্যদিকে পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে কাজীর দেউড়ি বাজারের ৪ দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চসিকের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

