শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীর মৃত্যুর পরদিন মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান

- Advertisement -
Single page 1st Paragraph

স্ত্রীর মৃত্যুর পরের দিনই মারা গেলেন ঢাকাই সিনেমার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানান চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা।

অপূর্ব বলেন, আজ দুপুরে ঘুমানোর পর সন্ধ্যা নাগাদ সাড়া মিলছিলো না তার। এরপর পরিবারের সদস্যরা নিয়ে যান হাসপাতালে। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তানভীর তাকে মৃত ঘোষণা করেন।

পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, সোহানুর রহমান সোহান মারা গেছেন, এটা সত্য। গতকাল মঙ্গলবার সোহানুর রহমান সোহানের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। এই শোক সম্ভবত সহ্য করতে পারেননি তিনি।

সোহানুর রহমান সোহান দীর্ঘদিন ধরে নিউরো সমস্যায় ভোগছিলেন। দু’দিন আগে চিকিৎসার জন্য তার জাপান যাওয়ার কথা ছিল। কিন্তু তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় যাওয়া হয়নি। গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বের) সন্ধ্যায় ব্রেইন স্ট্রোকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীও মারা যান।

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। ৭০ দশকের শেষের দিকে শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন। একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ মুক্তি পায় ১৯৮৮ সালে। তিনি মূলত প্রেম-বিরহ ঘরানার মূলধারার চলচ্চিত্র পরিচালনায় পারঙ্গম ছিলেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল- কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩), স্বজন (১৯৯৬), আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা (১৯৯৯)।

তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, বেনাম বাদশা (১৯৯২), কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩), আখেরি রাস্তা (১৯৯৪), বিদ্রোহী কন্যা (১৯৯৬), স্বজন (১৯৯৬), আমার ঘর আমার বেহেশত (১৯৯৭), আমার দেশ আমার প্রেম (১৯৯৮), মা যখন বিচারক (১৯৯৮), অনন্ত ভালবাসা (১৯৯৯), কিলার (২০০০), সত্যের বিজয় (২০০৩), স্বামী ছিনতাই (২০০৪), বলো না ভালোবাসি (২০০৫), বৃষ্টি ভেজা আকাশ (২০০৭), কথা দাও সাথী হবে (২০০৭), আমার জান আমার প্রাণ (২০০৮), পরাণ যায় জ্বলিয়া রে (২০১০), কোটি টাকার প্রেম (২০১১), দ্যা স্পিড (২০১২), সে আমার মন কেড়েছে (২০১২), এক মন এক প্রাণ (২০১২), লোভে পাপ পাপে মৃত্যু (২০১৪), ভাল লাগার চেয়েও একটু বেশি, জেদী (২০২২)।

সোহানুর রহমান সোহানের হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

মৃত্যুর পূর্বে তিনি ইউনিভার্সেল পারফর্মিং আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির টানা দুবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...