বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামায় প্রাথমিকে শ্রেষ্ঠ শিক্ষক, বিদ্যালয়, ব্যবস্থাপনা কমিটি ও কর্মচারী হলেন যারা

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ বান্দরবান জেলার লামা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জাহেদ ছরোয়ার। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। তিনি বর্তমানে নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। এবারে বিভিন্ন ক্যাটাগরিতে আরও তিন শিক্ষক, এক কর্মচারী, এক বিদ্যালয় ও এক এসএমসি কমিটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি।
প্রকাশিত তালিকায় লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর ৮ ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হলেন- ইয়াংছামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজেম উদ্দিন। লাইনঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল দয়ান ও চাম্পাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিমি চাইন মার্মা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। অপরদিকে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী রতন বড়–য়া। মেরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) শ্রেষ্ঠ নির্বাচিত হয়।
জানা যায়, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। যা গত ১১ সেপ্টেম্বর প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অফিস লামা। শিক্ষা কমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানান নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার।
এ বিষয়ে লামা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ বলেন, উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে যাচাই বাছাই করে শিক্ষক, বিদ্যারয়, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কর্মচারীদের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। এবারের শ্রেষ্ঠদের অভিনন্দন জানাই।

 

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...