শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর বায়োপিক: প্রকাশ্যে জায়েদ খানের টিক্কা খান লুক

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। যেখানে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

মঙ্গলবার দুপুরে সেই সিনেমায় নিজের লুক প্রকাশ করেছেন জায়েদ খান। যা মূহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ প্রসঙ্গে জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন, ‘এই সিনেমায় আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। যেখানে আমাকে খুবই নিষ্ঠুর চরিত্রে দেখা যাবে। টিক্কা খানের নিষ্ঠুরতা, বর্বরতা এতই ভয়ানক ছিল যে সেটা ফুটিয়ে তুলতে আমাকে বেগ পেতে হয়েছে। তারপরও আমি চেষ্টা করেছি।’

বিএফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’।

গত ৩১ জুলাই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। খুব শিগগিরই সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

সিনেমাটির ট্রেলার গত বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শে দ্যু ফিল্ম’-এ উন্মোচিত হয়। এবার পুরো সিনেমাই প্রদর্শিত হবে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে অফিসিয়াল কোনো বিভাগে নয়, এবারও বাণিজ্যিক বিভাগে প্রদর্শিত হবে।

টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বেলুচিস্তানের মতো নিরস্ত্র-নিরীহ বাঙালিদের ওপরও পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। এ জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়।

১৯৭৩ সালে নিষ্ঠুরতার সঙ্গে বেলুচিস্তানে বিদ্রোহ দমনের নামে হত্যাযজ্ঞ চালানোর জন্য ‘বেলুচিস্তানের কসাই’ হিসেবে টিক্কা খান কুখ্যাতি অর্জন করেন। সেই চরিত্রেই দেখা মিলবে জায়েদ খানের।

ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মীসহ আরও অনেকে অভিনয় করেছেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...