শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাসায় ফিরেছেন আফজাল হোসেন

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন রোববার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। কয়েক দিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত। শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো আছে তার।

আফজাল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আফজাল হোসেনকে। চিকিৎসকরা জানান নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। পরে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই অভিনেতা।

টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও মঞ্চের মাধ্যমে অভিনয় জীবনের শুরু আফজাল হোসেনের। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন বরেণ্য এই অভিনেতা।

জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেনের ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে- লেডিজ অ্যান্ড জেন্টলমেন, রিফিউজি, কারাগার ও বোধ। এছাড়াও তিনি দুই জীবন, নতুন বউ, পালাবি কোথায়, ঢাকা অ্যাটাকসহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...