সোমবার, ৬ জুলাই ২০২৬

পাহাড়তলীতে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় সরাইপাড়া এলাকায় কথা কাটাকাটির জের ধরে মো. হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন।

মো. হোসেন একই থানার ১২ নম্বর সরাইপাড়া আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুরু মিয়ার ছেলে।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরাইপাড়া এবতেদায়ি মাদ্রাসার সামনে পুকুরপাড়ে এই ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, দুই মাস আগে হয়ে যাওয়া চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের ১০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরে উভয়পক্ষ মামলাও করে থানায়। আজ দুপুরে পাহাড়তলীর সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে প্রথমে কথা কাটাকাটি হয় দু’পক্ষের মধ্যে। পরে জসিমের ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা হোসেন। এ সময় ছুরিকাঘাত আহত হন হোসেনের ছেলে অমিতও।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দীন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আজ তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মো. হোসেন নামে একজনকে ছুরিকাহত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...