বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

দুস্থ ও অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর নামই লায়নিজম : আজাদী সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

দুস্থ ও অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর নামই লায়নিজম। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামের লায়ন সদস্যরাও নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর নিরলস চেষ্টা করে যাচ্ছে।

পিডিজি ফোরাম চট্টগ্রাম আয়োজিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি–৪ বাংলাদেশ সেবা বর্ষের (২০২৩–২০২৪) জেলা গভর্নর, ১ম ভাইস জেলা গভর্নর ও ২য় ভাইস জেলা গভর্নরের সংবর্ধনা অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে এ কথা বলেন পিডিজি ফোরাম চট্টগ্রামের চেয়ারম্যান এবং একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথিরা হলেন, জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনূর কামাল ও ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন অপু।

সমাপনী বক্তব্যে এম এ মালেক বলেন, লায়ন সদস্যরা বিত্ত এবং চিত্তের অপূর্ব সমন্বয়ের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। চট্টগ্রামে যুগের পর যুগ ধরে লায়ন সদস্যদের এই নিরবচ্ছিন্ন কার্যক্রম চলে আসছে। বাংলাদেশে লায়নিজমের ইতিহাসে চট্টগ্রাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও বক্তব্যে উল্লেখ করেন আজাদী সম্পাদক। অনুষ্ঠানে পিডিজি ফোরাম চট্টগ্রামের প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন ফোরামের সেক্রেটারি প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. মনজুর আলম মনজু। অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও মিডিয়া ব্যক্তিত্ব ড. শামীম রেজা। স্বাগত বক্তব্য রাখেন পিডিজি ফোরামের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএলএফ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন্স জেলার ১ম মহিলা জেলা গভর্নর ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল, লায়ন মো. মোসতাক হোসাইন, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কহিনূর কামাল ও ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন অপু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রফিক আহমেদ, সদ্য প্রাক্তন কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন মাহমুদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাক্তন জেলা গভর্নর পিডিজি ফোরামের ট্রেজারার লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লায়ন জাহাঙ্গীর মিঞা, লায়ন ডা. জাকিরুল ইসলাম ও লায়ন আয়েশা হক শিমু।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...