বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রামগড়ে স্কুল শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় পৌরসভার প্রাণ কেন্দ্রে স্কুল শিক্ষিকার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার(৯ সেপ্টেম্বর) ভোররাতে রামগড় বাজার আবাসিক এলাকায় প্রাইমারি স্কুল শিক্ষিকা শিলু বড়ুয়ার বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ধারালো অস্ত্রধারি ডাকাতরা শিলু বড়ুয়া ও তার স্বামী উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী রুবেল কান্তি বড়ুয়াকে অস্ত্রেরমুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিস লুট করে নিয়ে যায়।

রুবেল বড়ুয়া জানান, গভীর রাত আনুমানিক ৩টার দিকে ডাকাতরা রামগড় জাবালে নুর মহিলা মাদ্রাসার পাশে তার নিজস্ব বাসভবনের পিছনের লোহার দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় বাসার সবাই গভীর ঘুমে ছিল। ডাকাতরা প্রথমে ঘরে ঢুকে তার বেড রুমের দরজা লক করে পাশের বেড রুমে যায়। ওই বেড রুমে তার স্ত্রী ও ৮ বছরের শিশুপুত্র ঘুমাচ্ছিল। ডাকাতরা ঘরের লাইট অন করলে শিলু বড়ুয়ার ঘুম ভেঙ্গে যায়। হঠাৎ জেগে ডাকাতদের দেখামাত্রই তিনি চিৎকার দেন। এসময় ডাকাতদের একজন ধারালো কিরিচ গলায় ধরে গৃহকর্তীকে জিম্মি করে। জোরপূর্বক চাবি নিয়ে আলমিরা, ওয়ারড্রব ইত্যাদি খুলে স্বর্ণালংকার, টাকা পয়সা খুজতে থাকে। পরে তারা অস্ত্রের মুখে স্ত্রী ও শিশু সন্তানকে সাথে নিয়ে গৃহর্কতার বেড রুমে হানা দেয়। ডাকাতরা ওই রুমে ঢুকে রুবেল বড়ুয়া ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রুমের আলমিরা, ওয়ারড্রব খুলে স্বর্ণালংকার, নগদ টাকা লুটে নেয়। রুবেল বড়ুয়া বলেন, ডাকাতরা মুখোশপড়া ছিল।

শনিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা যাবৎ তান্ডব চালায়। তিনি আরও বলেন, ডাকাতদের কাছে তার মৃত মায়ের স্মৃতি চিহ্ন সোনার কানের পাশা ফেরৎ দেয়ার আকুতি-মিনতি জানালে ডাকাতদলের সর্দার দুই টাকার একটি কাগজের নোট তার মুখে ছুঁড়ে মারে। তিনি আরও বলেন, ডাকাতরা তাদের সবাইকে একটি রুমে আটকিয়ে রেখে পিছনের দরজা দিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে ডাকাতির কথা পুলিশ বা অন্য কাউকে জানালে দিনে-দুপুরে এসে সবাইকে জবাই করে হত্যার হুমকী দিয়ে যায়। পৌরসভার প্রাণকেন্দ্রে এ দুর্ধর্ষ ডাকাতির খবর প্রকাশ হলে ওই আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একজন বাড়ির মালিক বলেন, থানা থেকে মাত্র ৩-৪’শ গজের মধ্যে এই ডাকাতির ঘটনায় তারা সকলেই ভীতসন্ত্রস্ত। নিরাপত্তা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন । এ ব্যাপারে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তিনি বলেন, বাড়ির মালিক এখনও থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি। তথাপিও পুলিশ দুর্বৃত্তদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৎপরতা শুরু করেছেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...