বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চিটাগাং চেম্বারের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৩-২০২৫ মেয়াদের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। চেম্বারের বিদায়ী সভাপতি মাহবুবুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজকে দায়িত্ব হস্তান্তর করেন।
এ অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি এমএ লতিফ এমপি, নবনির্বাচিত সহ-সভাপতি রাইসা মাহবুব, নবনির্বাচিত পরিচালক একেএম. আকতার হাসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, আলমগীর পারভেজ, নাজমুল করিম চৌধুরী শারুন, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, আবু সুফিয়ান চৌধুরী, মাহবুবুল হক, মোহাম্মদ আকতার পারভেজ, মো. রেজাউল করিম আজাদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন মাহমুদ, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ ও ওমর মুক্তাদির এবং বিদায়ী পরিচালক মো. ওমর ফারুক ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ ও সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি এমএ লতিফ এমপি বলেন, সারাদেশের অবকাঠামোগত বিনিয়োগের প্রায় ৩৪ দশমিক ৫ শতাংশ হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব অনুধাবন করে এসব উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজ কাঁধে নিয়েছেন। ফলে দেশ-বিদেশে বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চট্টগ্রাম। চিটাগাং চেম্বারের নতুন দায়িত্ব নেয়া পরিচালকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব তৈরিতে চিটাগাং চেম্বার অগ্রণী ভূমিকা পালন করেছে। বোর্ডে যারা দায়িত্ব নিয়েছেন তারা স্ব-স্ব ক্ষেত্রে অভিজ্ঞ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
বিদায়ী সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশের রপ্তানির ৯৫ শতাংশ এবং আমদানির ৮৫ শতাংশ হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। আগামী দিনে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরকে দেশের অর্থনৈতিক গেইম চেঞ্জার বলা হচ্ছে। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে চট্টগ্রামের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এসব কারণে চিটাগাং চেম্বার দেশের অর্থনীতি ও পলিসি প্রণয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। নতুন নেতৃত্বকে অতীতের ধারাবাহিকতা রক্ষা করে ব্যবসায়ীদের সার্বক্ষণিক পাশে থেকে চিটাগাং চেম্বারের ঐতিহ্যকে সমুন্নত রাখার আহবান জানান তিনি।
নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ বলেন, সমৃদ্ধির স্বর্ণদ্বার খ্যাত বন্দর নগরী চট্টগ্রামে বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিতকরণে গবেষণা ও ব্যবসায়িক পরিবেশ তৈরিতে অংশীজনদের মতামতকে গুরুত্ব দিব আমরা। আমাদের বোর্ডে প্রায় ১৫-২০টি সেক্টরের ব্যবসায়ী ও বিনিয়োগকারী রয়েছেন। এছাড়া, চট্টগ্রামের অভিজ্ঞ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে বিভিন্ন সাব-কমিটি গঠনের মাধ্যমে ব্যবসায়ীদের যেকোন সংকট ও সমস্যা সমাধানে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত সহ-সভাপতি রাইসা মাহবুব চেম্বারের সাবেক সফল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে অভিজ্ঞ ও নতুনদের সম্মেলনে একটি কার্যকরী বোর্ড গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...