মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গড়দুয়ারায় হালদা প্রকল্পের প্রস্তাবিত নকশা জনস্বার্থে পরিবর্তনের দাবীতে সংবাদ সম্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় জনস্বার্থে হালদা প্রকল্পের প্রস্তাবিত নকশা পরিবর্তনের মাধ্যমে প্রকল্পের কাজ করার দাবী জানানো হয়েছে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে গত রবিবার সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়েছে। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, আবু তাহের। লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সরকার জনস্বার্থে হালদা নদীর ভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য জমির জলাবদ্ধতা রোধ, শুস্ক মৌসুমে ইরি বোরো চাষাবাদ, মৌসুম তরিতরকারির উৎপাদন বৃদ্ধি, সর্বপরি নদীর মাছ জীব বৈচিত্র্য রক্ষা, বর্ষাকালে নদী সংলগ্ন এলাকাবাসীকে বন্যার কবল থেকে রক্ষার জন্য বিপুল অর্থ ব্যয় করে হালদা প্রকল্পের কাজ শুরু করেন। নদীর মদুনাঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদা প্রকল্পের চলছে। এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে এইটা বিকল্প সড়ক হিসাবে ও ব্যবহার করা যাবে। উপজেলা পরিষদ সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, গড়দুয়ারা ইউ পি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, গড়দুয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মহসিন তালকদার, এনাম চৌধুরী, মফিজুর রহমান, তরিকুল কালাম তুহিন, বখতেযার সরকার, আবু সাঈদ সরকার, এইস কে বাবর সরকার, রাশেদ সরকার, নোমান খাঁনসহ এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। ইউনিয়নের ৮ নং ওয়াডের নযাহাট এলাকায় প্রায় দুই শত পরিবারকে বেড়ি বাঁধের ভিতরে রেখে নদী সংলগ্ন স্হানে যথেষ্ট জায়গা থাকা সত্বেও এক/ দুই হাজার ফুট দূরে জনস্বার্থে বিসর্জন দিয়ে অজ্ঞাত কারনে বাঁধ নির্মান নকশা করা হয়েছে। এই নকশা বাস্তবায়ন করা হলে জনস্বার্থ ক্ষুন্ন হবে। সংবাদ সম্মেলন আরো জানানো হয়, প্রকল্পের কাজ প্রত্যেক স্থানে যথাযথ ভাবে করা হলে গড়দুয়ারা অংশে কেন এই ব্যতিক্রম এমন প্রশ্ন তোলা হয়।
বেড়িবাঁধের বাইরে দুই শতাধিক পরিবার ও তাদের বসতঘর, সহায়-সম্পত্তিকে অরক্ষিত রেখে লােকালয়ের ভিতর দিয়ে এবং রমজান আলী বিলের আবাদী জমির মাঝখান দিয়ে শত শত একর ফসলী জমির উপর কেন বাধেঁর নকশা দেখানাে হয়েছে, তা আমাদের এলাকাবাসীর বােধগম্য হচ্ছেনা বলে উল্লেখ করা হয়।

তাছাড়া বাঁধটির যেখানে নকশা করা হয়েছে তা সম্পূর্ণ জনবসতি লােকালয় এলাকায়। এতে বাড়িঘর , মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান পড়েছে। নদীর তীরে বাঁধের এমন নকশা করায় জনসাধারণ হতবাক হয়েছে। ফলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ চরমে পৌঁছবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে জনস্বার্থের জন্য ক্ষতিকর এই নকশা বাতিল করার দাবী জানিয়ে বাস্তব ভিত্তিক নাকশার মাধ্যমে প্রকল্পের কাজ করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের আশু প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল নামের (২৫) এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ...

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকব না। কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি...

সর্বশেষ

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০...

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে।...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...