সোমবার, ৬ জুলাই ২০২৬

চান্দগাঁওয়ে অপহৃত শিশু উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অপহৃত সাড়ে তিন বছর বয়সী শিশু মো. আব্দুল্লাহ উদ্ধার হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর ষোলোশহর দুই নম্বর গেট এলাকার পুলিশ বক্সের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে শিশুকে রেখে পালিয়ে যায় অপহরণকারী। পরিচয় শনাক্ত করে ওই অপহরণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে নগরীর মোহরা কুলাপাড়া এলাকার বাসার সামনে থেকে শিশু আব্দুল্লাহকে অপহরণ করে বোরকা পরা এক নারী। পরে শিশুর মা চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। অপহৃত শিশু নগরীর চান্দগাঁও থানার মোহরা কুলাপাড়া এলাকার দুবাই প্রবাসী মাহবুব আলমের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘মামলার পর তাৎক্ষণিক ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযানে নামে পুলিশ। সিসি ফুটেজে বাসার সামনে ছোট একটি মাঠে খেলছিল আব্দুল্লাহ। বোরকা পরা এক মহিলা এসে তাকে নিয়ে দ্রুত ব্যাটারিচালিত ইজিবাইকে উঠে চলে যায়।
আমরা ইজিবাইকটিকে শনাক্ত করে জানতে পারি, সেটি মোহরা এলাকায় ভাড়ায় যাত্রী পরিবহন করে। চালক ও যাত্রীরা ওই নারীকে গার্মেন্টস কর্মী এবং আব্দুল্লাহকে তার ছেলে ভেবেছিলেন। এরপর টানা অভিযানে নামে পুলিশ। অভিযানের মুখে আজ দুপুরে নগরীর ষোলোশহর পুলিশ বক্সের পাশে আব্দুল্লাহকে পাওয়া যায়।’
ওসি আরও বলেন, ‘শিশুটিকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে মনে হচ্ছে। কিন্তু আমাদের অভিযানের মুখে হস্তান্তর করতে না পেরে রেখে গেছে।’
শিশুর বাবা মাহবুব আলম বলেন, ‘আল্লাহর অশেষ রহমত ও পুলিশের আন্তরিক চেষ্টায় আমার সন্তানকে ফিরে পেয়েছি।’

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...