শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

- Advertisement -
Single page 1st Paragraph

রামগড়ে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা,পূজা, কীর্তন, ধর্মীয় সংগীতানুষ্ঠান, সহ ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রামগড় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ীর মন্দির হতে সনাতনী ধর্মালম্বীদের বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।পরে মঙ্গল শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালীমন্দির থেকে বের হয়ে পৌর শহরের মাষ্টার পাড়ার অদৈতধাম আশ্রম -গর্জনতলির লোকনাথ মন্দির – সুকেন্দ্রাই পাড়ার রামকৃষ্ণ মিশন – আবাসিক এলাকার শিতলা মন্দির ঘুরে আবার কালি মন্দিরে এসে শেষ হয়।

এ সময় কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রামেশ্বর শীল,নারায়ন মজুমদার,পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা,কালীবাড়ি পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দাশ,ওয়াল্টন শো রুমের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তাপস বিশ্বাস, ব্যাবসায়ী সাধন দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত শর্মা,কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দমোহন খোকন,সাবেক কাউন্সিলর বিষ্ণু দত্তসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশ নেন। কালীবাড়ি মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শুভাশীষ দাশ জানান, মঙ্গল শোভাযাত্রা ছাড়াও গীতা পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত দশটায় শ্রীকৃষ্ণের পূজার অর্চনা ও বৃহস্পতিবার বিকেলে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের অনুষ্ঠান রয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন মঠ,মন্দিরের পুরহিত এবং সকল মন্দিরের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দসহ সহস্রাধিক সনাতনী ভক্তবৃন্দ অংশ নেয়ায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...