শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাং চেম্বার ও ওয়েলস্-বাংলাদেশ চেম্বার অব কমার্স’র মধ্যে সমঝোতা স্মারক সম্পাদন

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং যুক্তরাজ্যের ওয়েলস্-বাংলাদেশ চেম্বার অব কমার্স (ডব্লিউবিসিসি)’র মধ্যে একটি সমঝোতা স্মারক (বৃহস্পতিবার) ৩ ফেব্রুয়ারি বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে সম্পাদন করা হয়। চিটাগাং চেম্বারের পক্ষে চেম্বার সভাপতি মাহবুুবুল আলম এবং ওয়েলস্-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষে ডাইরেক্টর জেনারেল মো. ইমতিয়াজ হুসাইন (জ্যাকি) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে করিম এন্ড করিম’র সিইও রেজাউল করিম, মেহেরুবা মাহবুব ও চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বলেন-বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দৃঢ় ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি চিটাগাং চেম্বার ও ডব্লিউবিসিসি’র মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন। চেম্বার সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ওয়েলস উদ্যোক্তাদের বিনিয়োগ প্রত্যাশা করেন। ডব্লিউবিসিসি ডাইরেক্টর জেনারেল মোঃ ইমতিয়াজ হুসাইন (জ্যাকি) বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে ওয়েলস ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাবৃন্দ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি বাংলাদেশী অভিবাসী উদ্যোক্তাদের অত্র অঞ্চলে বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণের লক্ষ্যে তাঁরা চেম্বারের সাথে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বেসরকারি খাতের উন্নয়নে সিসিসিআই এবং ডব্লিউবিসিসি যৌথভাবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। সমঝোতা স্মারকের পূর্বে ডব্লিউবিসিসি’র ডিজি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...