শনিবার, ১ আগস্ট ২০২৬

টেকনাফে ২৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফের মুন্ডার ঢেইল ঘাট হয়ে বাংলাদেশে ঢুকতেই ২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে টেকনাফের মুন্ডার ঢেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‘অভিযানে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মুন্ডার ঢেইল ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ৪ জন ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায় এবং নেমে যাওয়া ব্যক্তিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে চারজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে মো. ইয়াছিন (৩৬) নামে একজনের কাছে থাকা একটি পলিব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।’

জব্দ করা ইয়াবা ও গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...