শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন। গত ৩ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ভীত্তিহীন মনগড়া অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়। এতে নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলে রাজপথ। আওয়ামীলীগ নেতৃবৃন্দরা এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মিথ্যা অপপ্রচারে আওয়ামীলীগ ভীত নয় মন্তব্য করে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম এতে অংশ নেন। এছাড়াও বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল্লাহ হিরো,শামীম চৌধুরী, আফতাব উদ্দিন চৌধুরী,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল, জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য, সাবেক জেলা ছাত্রনেতা ইকবাল বাহার, টিকো চাকমা উপস্থিত ছিলেন। সমাবেশে বলেন, জাতীয় সংসদ নির্বাচন এলেই রফিকুল আলম, জাহেদুল আলম ও আওয়ামী লীগ বিরোধী দলের লোকেরা আওয়মী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়। উদ্দেশ্যমুলক ভাবে ফায়দা লুটতে তৎপর মহলটি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন। এছাড়াও খাগড়াছড়িতে আওয়ামী লীগের জনপ্রিয়তা ধ্বংস করতে বিভ্রান্ত ছড়ানোর অংশ হিসেবে একের পর এক অপপ্রচার সফল হবে না বলেও হুশিয়ারী জানান তারা। একই সাথে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামীলীগ নেতারা।

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...