সোমবার, ৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে ৪০ ব্যান্ডের ৫০ হাজার নকল চায়ের প্যাকেট জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

চায়ের প্যাকেজিং গুদামে অভিযান চালিয়ে ৪০ ধরনের নকল ব্র্যান্ডের প্রায় অর্ধ লক্ষ চায়ের প্যাকেট জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেল রোড সংলগ্ন পিবি সুপার মার্কেটে চায়ের প্যাকেট প্রস্তুতকারক ও সরবরাহকারী মেসার্স আইনান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব নকল ব্র্যান্ডের প্যাকেট জব্দ করা হয়। এসময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান বিষয়ে তিনি বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী ভুয়া প্রতিষ্ঠান ও ঠিকানা ব্যবহার করে নকল ব্র্যান্ডের চায়ের প্যাকেট তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। প্যাকেটগুলোতে বিএসটিআই-এর লোগো ব্যবহার করা হচ্ছে বলেও প্রমাণ পায় আদালত। এসব প্যাকেটের মাধ্যমে নিম্ন মানের চা সারা দেশে ভোক্তাদের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করছে চা বোর্ড। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

বিএসটিআই চট্টগ্রাম অফিসের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করে তাহলে সেই প্রতিষ্ঠানের মালিকের ২ লক্ষ টাকা জরিমানা বা দুই বছরের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। তবে চট্টগ্রাম নগরে এসব থেকে বাজারজাত হওয়া ৪০ ধরনের নকল চা ব্র্যান্ডের প্যাকেট প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানা নেই বিএসটিআইয়ের এই কর্মকর্তার। এমন কী একদিন আগে গত রবিবার চাক্তাই এলাকায় অনুমোদনহীন চা বাজারজাত করায় দুই টি হাউস ও এক ব্যবসায়ীকে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭৫ হাজার টাকা জরিমানা করা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বিএসটিআইয়ে কোন তথ্য নেই বলে জানান এই কর্মকর্তা। অথচ প্যাকেট চা বাজারজাত করতে বিএসটিআইয়ের অনুমোদন নেয়া বাধ্যতামুলক বলে জানিয়েছেন তিনি।

অভিযানে চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং কোতোয়ালী থানার পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...