সোমবার, ১৫ জুন ২০২৬

জুটি বাঁধছেন চঞ্চল-স্বস্তিকা

- Advertisement -
Single page 1st Paragraph

চঞ্চল চৌধুরী যেন হাওয়ায় ভাসছেন। বলা যায়, ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন তিনি। দেশের দর্শক তো তার অভিনয় দেখে আগেই মুগ্ধ হয়েছেন। সেই মুগ্ধতার ঢেউ ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের মাঝেও পৌঁছে গেছে।

সেই ধারাবাহিকতায় টলিউডের ছবিতে অভিনয় শুরু করেছেন তিনি। মাস খানেক আগে প্রয়াত কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করেছেন। যেটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী।

তবে এখানেই থামেননি চঞ্চল। শোনা যাচ্ছে, সেখানকার আরেকটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিতে তার নায়িকা চরিত্রে থাকবেন স্বস্তিকা মুখার্জী।

ভারতীয় গণমাধ্যমের খবর মানলে, এরইমধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। চিত্রনাট্যও পছন্দ হয়েছে চঞ্চল-স্বস্তিকার। তবে এখনই এটা নিয়ে মুখ খুলতে নারাজ তারা।

যদিও স্বস্তিকা কলকাতার একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ছবির চিত্রনাট্য পছন্দ হওয়ায় ‘না’ করতে পারেননি তিনি।

তবে ছবির পরিচালকের নাম প্রকাশ করেননি। এমনকি এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হবে নাকি টলিউড বা ঢালিউডের ছবি— সেটাও জানা যায়নি।

জানা গেছে, ছবির নির্মাতারা চঞ্চল চৌধুরীর শিডিউলের জন্য অপেক্ষা করছেন। তুমুল ব্যস্ত এই অভিনেতা সময় বের করতে পারলেই প্রথমবারের মতো স্বস্তিকার সঙ্গে জুটি বাঁধবেন। ধারণা করা হচ্ছে, আসন্ন দুর্গাপূজার পরই শুরু হবে ছবির কাজ। তখনই হয়ত জানা যাবে বিস্তারিত। ততদিন পর্যন্ত কেবল অপেক্ষা।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...