সোমবার, ২৯ জুন ২০২৬

১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের খাতুনগঞ্জ এলাকার অনেক ব্যবসায়ীদের থেকে কোটি টাকা আত্মসাৎকারী শাহ জামাল (৫৫) নামের ১৯ মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে পান দোকানদার সেজে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় চকবাজারের চন্দনপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ জামাল ওই এলাকার শেখ আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, ১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহ জামাল খাতুনগঞ্জ এলাকার মেসার্স শাহ জামালের স্বত্বাধিকারী। বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করায় ২০২০ সালে তার বিরুদ্ধে ১৬ টি মামলা হয়। এসব মামলায় সে গ্রেপ্তারও হয়। পরে জামিনে বের হয়ে আবারও প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়। পরে সে বেশ কিছুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। এরই মধ্যে তার বিরুদ্ধে আরও ৩ টি অর্থ আত্মসাতের অভিযোগ জমা হয়। গ্রেপ্তারি পরোয়ানা ও এসব অভিযোগের ভিত্তিতে তার খোঁজে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পান দোকানদারের ছদ্মবেশে মঙ্গলবার রাতে চন্দনপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ১৯ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর চকবাজার থানায় ৭টি ও কোতোয়ালী থানায় ১২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...