রবিবার, ১৪ জুন ২০২৬

আজ মধ্যরাত থেকে আবারো কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

প্রায় সাড়ে চার মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে আবারো কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) রাঙ্গামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পল্টুন মেরামত, মাছের অবতরণ ঘাটগুলো পুনঃসংস্কারসহ নানান কার্যক্রম শেষ হয়েছে। মাছের অবতরণ সময় নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে সভা করা হয়েছে। দীর্ঘ সময় হ্রদে মাছ আহরণ বন্ধ থাকার কারনে আশা করছি এবার মাছের উৎপাদন বেশী হবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া জানান, প্রায় সাড়ে চার মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে হ্রদে আবারো মৎস্য আহরণ শুরু হবে। কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ায় এখানকার সাধারণ ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ অত্যন্ত খুশি আশা করছি এবার মাছের আহরণ ভালো হবে।
স্থানীয় জেলে রতন কুমার দে বলেন, মাছের প্রজনন বৃদ্ধির জন্য কাপ্তাই হ্রদে তিন মাস মৎস্য আহরণ বন্ধ থাকার কথা থাকলেও এবার তা বৃদ্ধি করে প্রায় সাড়ে চার মাস করা হয়। নিষেধাজ্ঞা শেষে আজ রাতে আমরা আবারো মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, আমরা এবার ভালো মাছ আহরণ করতে পারবো। বন্ধকালীন সময়ে বেকার জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ৭২৫ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধ রাখা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় ১ মে থেকে এগিয়ে এনে ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাসের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু কাপ্তাই হ্রদে হ্রদে পানির পরিমাণ কম থাকায় দুই দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় ১ সেপ্টেম্বর থেকে আবারো শুরু হবে মৎস্য আহরণ।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...