শনিবার, ১ আগস্ট ২০২৬

হারবাংয়ের বিধবা জাহানারা তিন কন্যা নিয়ে এখন শুধু চারিদিকে অন্ধকার দেখছেন

 ষাটোর্ধ বিধবা জাহানারা বেগম এখন চোখে ঘুর অন্ধকার দেখছে। পেটে ভাত নেই, চোখে ঘুম নেই, মুখ বন্ধ। ভবিষ্যৎ কোন মাথা ঘুজার ঠাই নেই। দিন চলছে অর্ধাহারে, অনাহারে, খোলা আকাশের নীচে। তার উপর আবার গেল বন্যায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম বড় ছেলে শাহজাদা আলাল ফারুকী বাদশা(৩৫) গত ৭ আগষ্ট ভয়াবহ বন্যায় পানিতে ডুবে নিজ বাড়ীর চৌকির নীচে মারা যাওয়ায় এই পরিবারটি এখন আরও বেশী আর্থিক দৈন্যতায় পড়েছে। বর্তমানে জাহানারা তিন মেয়ে ও নাতী নাতনীদের নিয়ে চরম অর্থ সংকটে দিন যাপন করছন।
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জমিদার পাড়া গ্রামের মরহুম কুতুবউদ্দিন ফারুকীর স্ত্রী হল জাহানারা বেগম। ১২ বছর আগে স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে স্ত্রী জাহানারা ৩ মেয়ে ২ সন্তান নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে চরম অর্থ কষ্টে তাদের কুলে পিঠে করেবড় করে তুলেন। এমন কি এই দূরস্হায় তাদের পড়া লেখা ও চালিয়ে নিচ্ছিলেন মা। কিন্তু অভাব অনটনে মাঝ পথে থমকে গেলেন। বর্তমানে জাহানারার বড় মেয়ে শাহজাদী জাহান ফারুকীর বিয়ে হলে ও এক মেয়ে সন্তান কে নিয়ে বারার বাড়ি আছেন দীর্ঘ দিন। ২য় মেয়ে শাহজাদী আলভি ফারুকীর বিয়ে হলে ও ২ সন্তান নিয়ে স্বামীর বাড়িতে সুখী নেই। ৪র্থ ছেলে দুলাল ফারুকী সম্রাট (৩২), সেও ৩ বছর আগে অসুস্থ হয়ে মারা যায়। ছোট মেয়ে নুসরাত জাহান স্মৃতি ও কোন মতে স্বামীর বাড়িতে দিন যাপন করছে। বিধবা জাহানারার এখন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কেহ নেই। গতকাল দুপরে সরেজমিনে বৃদ্ধ জাহানারার বাড়িতে গিয়ে দেখা গেছে সে মেয়ে ও নাতী নাতনীদের নিয়ে খোলা আকাশের নীচে বসে আছে। কাঁচা ঘরের কোন বেড়া নেই, ঘরের উপর চালা নেই। গাছের কোন খুটি নেই। ঘরের ভেতর কাদা মাটির স্হর। সে জানাল দুপরে রান্নাও হয়নি। চুলার ভেতর পানি।
জাহানারা জানার গত ৭ আগষ্টের ভয়াবহ বন্যায় প্রবল স্রোতে বাড়ির ভেতর পানি ঢুকে পড়ে। এসম তার ছেলেটা পানিতে পড়ে মারা যায়। বাড়ি ঘর ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। তিনি আরও বলেন বন্যায় ছেলে হারালাম ঘরবাড়ি সব হারালাম কিন্তু কোন জন প্রতিনিধি বা বিত্তশালী ব্যক্তি তাদের দেখতে আসেনি। এদিকে ক্ষতি গ্রস্হ জাহানারা আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে হারবাং ইউপি চেয়ারম্যান মিহরাজ উদ্দীনের মাধ্যমে চকরিয়া- পেকুয়া আসনের মাননীয় সাংসদ বরাবর একটি দরখাস্ত করেছেন বলে জানা গেছে। তাই সরকারী বেসরকারী কোন সহযোগিতা পেলে এই পরিবারটির হয়তো মাথা গুজার ঠাই হবে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...