শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চমেকে সাড়ে ৫ ঘণ্টা পর ডায়ালাইসিস চালু

- Advertisement -
Single page 1st Paragraph

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের সেবা দেওয়া শুরু করেছে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড। জরুরিভিত্তিতে দুপুর তিনটার দিকে জটিল রোগীদের সেবা দেওয়া শুরু করলেও দেড় ঘণ্টা পর অন্যান্য রোগীদের সেবা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে। রোগীদের সেবা নিরবিচ্ছিন্ন রেখে আমরা সমস্যাটির সমাধান করবো। কক্সবাজার, ফেনী থেকে রিএজেন্ট এনে আপাতত সেবা চলবে। আমি কক্সবাজার ফেনীতে কথা বলেছি।

এরআগে সরকারি বকেয়া টাকা না পাওয়ায় বুধবার সকাল থেকে সেবা দেওয়া বন্ধ করে দেয় পাবলিক পার্টনারশিপে কাজ পাওয়া ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড। সেবা না পেয়ে ভুক্তভোগীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করে।

কিডনি ডায়ালাইসিস সেন্টারে লাগানো ৩১ জানুয়ারির একটি নোটিশে বলা হয়, ডায়ালাইসিসের মত জরুরি সেবা বন্ধ করার কোন ইচ্ছা প্রতিষ্ঠানটির নেই। আবার সেবা চালিয়ে যাওয়ার কোন সক্ষমতাও তাদের নেই। ২ বছরের বেশি সময়ের বকেয়া জটিলতা অমিমাংসিত থাকায় বর্তমানে তাদের কার্যকরী তহবিল শূন্য। তাই কাঁচামাল কেনা যাওয়ায় এ জরুরি সেবা দুয়েক দিনের বেশি চলমান রাখা কোনভাবেই সম্ভব হবে না।

ওই নোটিশে আরও বলা হয়, প্রতিদিন ডায়ালাইসিস সেবা চলমান রাখার জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকার কাঁচামাল প্রয়োজন যা সাপ্লায়ারদের কাছ থেকে বাকিতে কিনতে হয়। ২০২০ এবং ২০২১ সালে করোনাকালীন সময়ে প্রদত্ত সেশনের বিপরীতে সরকারের কাছ আমাদের মোট বকেয়া ২৩ কোটি টাকা। এভাবে দেনাদার ও পাওনাদারদের পরিমাণ বাড়িয়ে বিশাল দায় নিয়ে সঠিকভাবে নিরবিচ্ছিন্ন কার্যক্রম চালানো অসম্ভব। সর্বশেষ স্টাফদের বেতন দিয়ে কাঁচামাল ক্রয় করে সেবা অব্যহত রাখার শেষ চেষ্টা করেছিল।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...