সোমবার, ৬ জুলাই ২০২৬

সাগরে তিনদিন ধরে ভাসতে থাকা ১৪ জেলেকে উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ‘এফবি কাজী’ নামের একটি ফিশিং বোটের ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৩ আগস্ট ‘এফবি কাজী’ নামক একটি ফিশিং বোট চট্টগ্রাম ফেমাশিয়া বাঁশখালী ঘাঁট হতে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। গত ২৬ আগস্ট মধ্যরাতে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। গত মঙ্গলবার (২৯ আগস্ট) বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় ভেসে আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ ‘পোর্ট গ্র্যান্ড’ এর সহায়তায় টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাগরের সাঙ্গু মোহনা থেকে আনুমানিক ২০ নটিক্যাল মাইল দূর থেকে তাদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া জেলেরা চট্টগ্রাম জেলার বাসিন্দা। জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটি কোস্ট গার্ড স্টেশন সাঙ্গুর কাছে হস্তান্তর করা হয়। পরে জেলেদের ফিশিং বোটের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...