অবশেষে গুজব-গুঞ্জনের পালা শেষ হলো। কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে এলেন। চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে সিনেমার শুটিং করতে। তাদের দুজনকে নিয়ে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিং এরইমধ্যে শুরু হয়েছে।
জায়েদ খান নিশ্চিত করে বলেন, ‘আজ থেকে কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে শুটিং করছি। এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি। কয়েকদিন আগে সাইন করেছি। চুক্তি না হলে কীভাবে বলব, তাই সেই সময়ে অস্বীকার করেছি। এখন এই সিনেমায় অভিনয় করছি। এই প্রথম কলকাতার কোনো নায়িকার সাথে নায়ক হলাম।’
প্রথমবারের মতো কলকাতার কোনো নায়িকার সাথে জুটি বাঁধলেন জায়েদ খান। ছবিটি পরিচালনা করছেন, তাজু কামরুল।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

