বুধবার, ১০ জুন ২০২৬

চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে রোভার

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের চন্দ্রযান রোভার চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে। দেশটির মহাকাশ সংস্থা এ কথা জানিয়েছে।
গত সপ্তাহে, ভারতই প্রথম দেশ যেটি বৃহৎভাবে অনাবিষ্কৃত দক্ষিণ মেরুর কাছে একটি নৌযান অবতরণ করেছে এবং এর মাধ্যমে চাঁদে অবতরণকারী চতুর্থ দেশের অবস্থানে পৌঁছালো ভারত।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোমবার জানিয়েছে, ‘চন্দ্রযান-৩ রোভারের লেজার-ইনডুসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি (এলআইবিএস) যন্ত্রটি দক্ষিণ মেরুর কাছে চন্দ্র পৃষ্ঠের মৌলিক গঠনের উপর প্রথমবারের মতো ইন-সিটু (সরাসরি উপাত্ত নিয়ে) পরিমাপ করেছে।’
এতে বলা হয়, ‘এই ইন-সিটু পরিমাপগুলো দ্ব্যর্থহীনভাবে অঞ্চলে সালফারের উপস্থিতি নিশ্চিত করে, যা অরবিটার গুলোতে থাকা দূরবর্তী যন্ত্রগুলোর মাধ্যমে সম্ভব ছিল না।’
ইসরো বলেছে, বর্ণালী বিশ্লেষণ এছাড়াও চন্দ্র পৃষ্ঠে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম এবং টাইটানিয়ামের উপস্থিতি নিশ্চিত করেছে, যা অতিরিক্ত পরিমাপের সাথে ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনের উপস্থিতি দেখায়।
ছয় চাকার সৌর-চালিত রোভার প্রজ্ঞান (সংস্কৃতে) অর্থাৎ ‘উইজডম’ মানচিত্রহীন দক্ষিণ মেরুর চারপাশে ঘুরে বেড়াবে এবং এর দুই সপ্তাহের আয়ুষ্কালে ছবি ও বৈজ্ঞানিক তথ্য প্রেরণ করবে।
চার বছর আগে, পূর্ববর্তী ভারতীয় চন্দ্র অভিযান তার চূড়ান্ত অবতরণের সময় ব্যর্থ হয়েছিল, যা সেই সময়ে প্রোগ্রামের জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হয়েছিল।
চন্দ্রযান-৩ প্রায় ছয় সপ্তাহ আগে হাজার হাজার দর্শকের সামনে উৎক্ষেপণের পর থেকে জনসাধারণের মনোযোগ আকর্ষণ করেছে এবং একটি রাশিয়ান ল্যান্ডার বিধ্বস্ত হওয়ার কয়েকদিন পরে গত সপ্তাহে চন্দ্রযান-৩ চাঁদে এর সফল অবতরণ করে।

এই বিভাগের সব খবর

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের...

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা...

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রীর তামিমা সুলতানা তাম্মি। বুধবার দুপুরের ঢাকার...

সর্বশেষ

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে...

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের...

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের...

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

জেলার কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি...

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ৪৬...

লামায় স্বপ্ন কানন বিদ্যাপীঠে কিশোরীদের ‘মাসিক স্বাস্থ্যবিধি’

‘সবাই মিলে গড়ি মাসিক বান্ধব পৃথিবী’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে...