সোমবার, ৬ জুলাই ২০২৬

মানববর্জ্য ব্যবস্থাপনা: এক সঙ্গে কাজ করবে চসিক-ওয়াসা

- Advertisement -
Single page 1st Paragraph

মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিশ্বব্যাংকের ‘চট্টগ্রাম পানি সরবরাহ, উন্নয়ন ও সেনিটেশন প্রকল্প-২’ এর সমঝোতা স্মারক বিষয়ে সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম ওয়াসা।

মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল­াহের নেতৃত্বে প্রতিনিধি দলটি জানায়, যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেকে সেফটিক ট্যাংকের বর্জ্য নালাসহ বিভিন্ন পানিপ্রবাহে ছেড়ে দিচ্ছেন। যা প্রাণ-পরিবেশের উপর ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এ পরিস্থিতির উত্তরণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তি এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি আবাসিক ভবনের সেফটিক ট্যাংকের মানববর্জ্য সংগ্রহ করে হালিশহরে নির্মাণাধীন ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে পরিশোধন করবে। এজন্য ওয়াসা প্রকল্প বাস্তবায়নের জন্য চসিক এবং সিডিএ’র সাথে সমঝোতা স্মারক সাক্ষর করতে চায়।

ওয়াসার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন, টেকসই উন্নয়েনের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা করবে চসিক। মূলত চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার কারণে চট্টগ্রামের জনসংখ্যা দ্রুত

বাড়ছে। এই বিপুল মানুষের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগরীর বসবাসযোগ্যতা বাড়াতে হবে। বাড়াতে হবে নগরীর প্রান্তিক এলাকাগেুলোতে সুপেয় পানি সরবরাহের সক্ষমতা।

সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম। চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল আহসান চৌধুরী, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কো-টাস্ক টিম লিডার হার্শ গয়াল, পরামর্শক সোমনাথ সেন।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...