সোমবার, ৬ জুলাই ২০২৬

সিআরবি সাত রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ম্যুরাল স্থাপন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরীর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এর সাত রাস্তার মোড়ে গোল চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ম্যুরাল।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের নির্মাণ কাজের উদ্বোধন করেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিলেন বলেই আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি আমাদের আদর্শ।তাঁর ম্যুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম থেকেই বঙ্গবন্ধু ৬ দফা ঘোষণা করে ছিলেন।

ফজলে করিম আরও বলেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিচ্ছেন। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে যাবে দেশ। এ সময় সিআরবির সৌন্দর্য আরও বাড়াতে তিনি তগিদ দেন।

ম্যুরালে ভিত্তিপ্রত্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, দৈনিক পূর্বকোণ গ্রুপের চেয়ারম্যান জসিমউদদীন চৌধুরী, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা প্রমুখ।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, পলোগ্রাউন্ড মাঠে খেলা ছাড়া আর কিছুই হবে না। সেখানে ফুটবল, ক্রিকেট ও হকির জন্য আলাদা জায়গা থাকবে সিআরবির রাস্তা ডাবল করা হবে। পেট্রোল পাম্পের মেয়াদ শেষ হলে আর বাড়ানো হবে না। ঝর্ণা হচ্ছে, ওয়াকওয়ে হবে।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, এক সময় আসাম বেঙ্গল রেলওয়ে হেডকোয়ার্টার ছিল চট্টগ্রামে, কিন্তু পরে অর্ধেক ঢাকায় নিয়ে যাওয়া হয়। তাতে অফিসারদের সুবিধা হয়েছে। তিনি নাজিরহাট, দোহাজারী ও ফেনী লাইনে আরও তিনটি ট্রেন চালানোর প্রস্তাব করেন। এটা করা হলে নগরে ২০ ভাগ মানুষের চাপ কমবে। কারণ তারা গ্রাম থেকে এসে অফিস করবে। তবে অফিস সময় অনুযায়ী ট্রেন চলাচল করতে হবে।

জসিমউদদীন চৌধুরী বলেন, এমপি ফজলে করিম রেলকে অনেক গতিশীল করেছেন। যার সুফল দেশবাসি পাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, ৫৭ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর এই ম্যুরালটি চট্টগ্রামে এ যাবতকালে নির্মিত সর্বোচ্চ এবং সর্ববৃহৎ ম্যুরাল। বঙ্গবন্ধুর ত্রিমাত্রিক ম্যুরালটি এম এ আজিজ স্টেডিয়ামের দিক দিয়ে সিআরবি রাস্তায় প্রবেশের সময় দেখা যাবে, অপরদিকে পলোগ্রাউন্ডের ঐদিক দিয়ে সিআরবি প্রবেশের সময় দেখা যাবে এবং কদমতলী দিয়ে সিআরবিতে প্রবেশের সময়ও দেখা যাবে।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...