শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড় চা বাগানে বজ্রপাতে ৬ শ্রমিক আহত

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় লাগোয়া ভূজপুর থানাধীন ১ নম্বর বাগান বাজার ইউপির রামগড় চা বাগানে পাতা উত্তলনের সময় বজ্রপাতে ৬ চা শ্রমিক আহত হয়েছে। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) বেলা দেড়টার সময় বাগানের ৩১নম্বর গেইটে হঠাৎ বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা চা শ্রমিকরা হলেন- রুমা (৩৫) স্বামী কুমদ, অর্চনা (৩৮) স্বামী সুভাস, অঞ্জলী রানী (৩৫) স্বামী খোকন, সিপন (৩৫) পিতা বিষ্ণু, লতামনি (৩০) স্বামী সহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রীতা নামের (৩৫) এক নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগর জানান, শ্রমিকরা বাগানের চা পাতা উত্তোলনে ব্যস্ত ছিলেন আকস্মিক বজ্রপাতে আহত হলে তাদের উদ্ধার করে শ্রমিকরা হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় বাগানের কর্মরত শ্রমিকদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকসানা ইয়াছমিন বলেন, ‘দুপুরে বৃষ্টির পূর্বে বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে আহত হয়ে পাশের রামগড় চা বাগানের ৬জন নারী পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’ বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক।

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...