চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির উদ্যোগে প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ বইটি শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে উপহার প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালাম। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, আবুল কাসেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, সরকারী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম ইমন প্রমুখ।
এ সময় ড. দীপু মনি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক শত শত বই থেকে সংগ্রহ করে প্রশ্নোত্তর আকারে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ বইটি চমৎকার ও প্রশংসনীয় উদ্যোগ, এতে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তথ্যসমৃদ্ধ বই ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ এটি নতুন প্রজন্মের পাঠকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

